1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোরেলগঞ্জে পৌর মেয়রের উদ্যোগে পৌর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্য চাল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মোরেলগঞ্জে পৌর মেয়রের উদ্যোগে পৌর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্য চাল বিতরণ

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৮৬ বার

বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভার মেয়র এস এম মনিরুল হক তালুকদার এর উদ্যোগে মুজিব শতবর্ষে শোকাহত আগস্ট মাসের শেষ দিনে ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্য চাল বিতরণ করা হয়।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১:৩০ এ পৌর বাজারের প্রতিটি অলিগলি ঘুরে ঘুরে ২ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ১০ কেজি পরিমাণে চাল বিতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের মহিলা ও পুরুষ কাউন্সিলর বৃন্দ, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দরা ও মোরেলগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
‘মানব কল্যাণে আমরা’ এর সক্রিয় স্বেচ্ছাসেবকরা।

এ সময় পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার বলেন, ৭৫’ এর ১৫ ই আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের চক্রান্তকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেই কালো রাতে বিদেশে পালায়ন করেছে সেই সকল খুনিদের দেশে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
এ সময় আরো বলেন, এই বিশ্ব মহামারী করোনা কালে পৌরসভার একজন লোক না খেয়ে থাকবে না,
কারো পরিবারে যদি চাল না থাকে, তখন হোক দিন অথবা রাত তখনই যেন তার সাথে যোগাযোগ করে তিনি তখনই তাদেরকে চালের ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা পৌর মেয়রের এমন মহতী উদ্যোগ দেখে তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন,
একজন পান বিক্রেতা মোঃ খালেক জানান, আমাদের পৌরসভার একজন অভিভাবক হিসেবে আমরা মনি তালুকদার সাহেব কে চিনি, তিনি আমাদের সকল বিপদ-আপদের সময় পাশে ছিলেন, এই করোনাকালে যখন আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল সব লকডাউন ছিল তখন পরিবারের সকল সমস্যার জন্য তার শরণাপন্ন হই তিনি কখনোই হতাশ করেননি, আমি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net