1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ সম্পদ অর্জন কাউন্সিলর সেন্টুকে দুদকের জিজ্ঞাসাবাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

অবৈধ সম্পদ অর্জন কাউন্সিলর সেন্টুকে দুদকের জিজ্ঞাসাবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৮ বার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাসিনোকাণ্ডে অবৈধভাবে সম্পদ অর্জনের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জানা গেছে, দুদকের কাছে অভিযোগ রয়েছে, সেন্টু ঢাকা ক্লাব পাড়ায় প্রথম জুয়ার বোর্ড চালু করেন। ক্যাসিনোর কারবার করে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বিভিন্ন ক্লাবে কমিটির থেকে ভাড়া নিয়ে জুয়ার বোর্ড চালাতেন কাউন্সিলর সেন্টু। ২০১৬ সালে প্রথম ক্যাসিনোর অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসে ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্রে ক্যাসিনো চালু করেন তিনি।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর দুদক ক্যাসিনো-কাণ্ডে জড়িত ব্যক্তিদের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে। প্রায় ২০০ জনের তালিকা নিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি।

গত বছরের সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে গা-ঢাকা দেন শফিকুল ইসলাম সেন্টু। ক্যাসিনো অভিযান শিথিল হলে তিনি দেশে ফেরেন।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, মাদক বিক্রিতে সহায়তা, সন্ত্রাসী লালনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net