1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে মেজর সিনহার বোনের অভিনব প্রতিবাদ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

কক্সবাজারে মেজর সিনহার বোনের অভিনব প্রতিবাদ!

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৬ বার

দেশের এই সময়ের সব চেয়ে আলোচিত-সমালোচিত ঘটনা সিনহা মো. রাশেদ খান হত্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক দেহরক্ষী চৌকস এই অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের পরিদর্শক লিয়াকত তাকে বুকে চারটি গুলি করে হত্যা করেছিলেন।

পরে মৃত অবস্থায় বরখাস্ত ওসি প্রদীপও আরো দুটি গুলি করে।
কিন্তু চরম আক্রমণ আচ করতে পেরেছিলেন চৌকস সিনহা। তাই পুলিশ তার গাড়ি দাঁড় করানোর সাথে সাথে তিনি ‘কাম ডাউন’ বলে দু’হাত তুলে নিজে নত স্বীকার করেছিলেন।

কিন্তু তারপরও নিষ্ঠুর লিয়াকতের মনে দয়া আসেনি। মুহূর্তেই পরপর চারটি গুলি করে সিনহাকে নিমর্মভাবে হত্যা করেন।

এই ঘটনা দেড় মাস পেরিয়ে গেছে। একমাত্র ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করেছে বড়বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

এই ওসি প্রদীপ, লিয়াকতসহ ১৪জন কারাগারে রয়েছে। ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছে না বোন শারমিন। তিনি বিচারের জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন; চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ।

এবার নিজেই ঘটনাস্থলে বুকে ‘কাম ডাউন’ প্লেকার্ড ঝুলিয়ে ভাই হত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছেন।
চেয়েছেন দোষীদের কঠিন বিচার।
শারমিন শাররিয়ার ফেরদৌসের এই অভিনব প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মেজর সিনহা গাড়ী থেকে নামার আদেশ পেয়ে দুই হাত উপরে তুলে পিস্তল তাক করা লিয়াকতের উদ্দ্যশ্যে ‘কামডাউন’ উচ্চারণ করে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে নামার সময়ই পর পর চারটা গুলি করে হত্যা করা হয় সিনহাকে।

সাক্ষীদের নিকট থেকে জানার পর ঘটনাস্থলে গিয়ে বোনের এ অভিনব প্রতিবাদ দেশবাসীর দৃষ্টি আকর্ষন করেছে ব্যাপকভাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net