1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে হাতি অভয়ারণ্যের ২৫ একর বন দখলমুক্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কক্সবাজারে হাতি অভয়ারণ্যের ২৫ একর বন দখলমুক্ত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ বার

কক্সবাজারের জেলা প্রশাসন-বন বিভাগ-পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে বনের ২৫ একর এলাকার অবৈধ দখল উচ্ছেদ করে দখলমুক্ত করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোড মনুরঘোনা এলাকায় ঝিলংজা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা, সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা তারেকুর রহমান, কক্সবাজার সদর থানার সহকারি উপপরিদর্শক নুর আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘হিমছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে লতাগুল্ম ও জীববৈচিত্র্য সমৃদ্ধ ঘন বনের হাতির অভয়ারণ্য ধ্বংস করে বাণিজ্যিক খামার গড়ে তোলে একটি দখলবাজ চক্র।

বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে দেয়া হলে উচ্ছেদ অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়।’

তিনি দখলমুক্ত এলাকায় ফের বনায়নের দাবী জানান।

কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে ২৫ একর ভূমি দখলমুক্ত করা হয়েছে।

পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমূল হুদা বলেন, পাহাড়কাটা, বাঁধ দেয়া, প্রাকৃতিক জলাধার ধ্বংসের দায়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
একইভাবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার রেন্জ কর্মকর্তা তারেকুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net