1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের সাতকানিয়ায় চার লাখ ঘনফুট বালু জব্দ, নিলামে ৯ লক্ষ টাকায় বিক্রি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

চট্টগ্রামের সাতকানিয়ায় চার লাখ ঘনফুট বালু জব্দ, নিলামে ৯ লক্ষ টাকায় বিক্রি

মো: ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৮ বার

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলে বিক্রি করে আসছে একটি চক্র। অভিযোগ পেয়ে সাতকানিয়া লোহাগাড়ার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে ছদাহা সারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ছাফুরা খালের ৯টি স্পট থেকে অবৈধভাবে উত্তোলন করে স্তুপ করে রাখা চার লাখ ১৫ হাজার ঘটফুট বালু জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে তা ৯ লাখ ২০ হাজার টাকায় ওই বালু নিলামে বিক্রি করা হয়।

(১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম বলেন, ছদাহার সারাশিয়ায় ছাফুরা খাল থেকে অবৈধভাবে বালু তোলে ব্যবসা করার তথ্য পায়। বৃহস্পতিবার সারাদিন ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১১টি স্থানে বালুর স্তুপ পাওয়া যায়। ভ্রাম্যমান আদালতের অভিযান দেখে বালু উত্তোলণে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। তাই বালুগুলো জব্দ করার পরপর উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মাঝে তা প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে ৯ জন অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দর দিয়ে নিলাম নেন লোহাগাড়ার দক্ষিণ পদুয়ার বাসিন্দা মোঃ মিজানুর রহমান মানিক। অবৈধ বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net