1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বাঁশখালী সাংবাদিক কন্যাকে মাদক ব্যবসায়ীদের হত্যার হুমকি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

চট্টগ্রাম বাঁশখালী সাংবাদিক কন্যাকে মাদক ব্যবসায়ীদের হত্যার হুমকি

মারজুক হাফিজ, চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার

বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চট্টগ্রামে এক সাংবাদিক কন্যাকে মাদক ব্যবসায়ীরা হত্যার হুমকি দেয়ায় জীবনের নিরাপত্তা হীনতায় বসত বাড়িতে বসবাস করতে পারছেনা বলে অভিযোগ রয়েছে এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা । ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন বাঁশখালীর সরল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিনজিরিতলার বাসিন্দা মমতাজ জাহান (হ্যাপী)। হ্যাপী খুলনার সাপ্তাহিক গণ আজাদীর সম্পাদক ও পত্রিকা দৈনিক ভোরের ডাক খুলনার ব্যুরো প্রধান মোক্তার আহম্মেদের কন্যা। লিখিত বক্তব্যে নারী উদ্যোক্তা হ্যাপী বলেন, আমার বাবা ১৯৭৮ সালে খুলনার আঞ্চলিক পত্রিকা দৈনিক গণদেশ এর মাধ্যমে সাংবাদিকতা শুরু করে সর্বশেষ দৈনিক ভোরের ডাক খুলনা ব্যুরো প্রধান এবং খুলনার সাপ্তাহিক গণ আজাদীর সম্পাদক ছিলেন।

আমার চাচা মরহুম আব্দুর জব্বার সাহেব সরল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমার বাবা পেশাগত কারনে বছরের বেশীর ভাগ সময় খুলনা শহরে বসবাস করলেও আসা যাওয়ায় থাকতেন। ২০১৮ সালে তিনি আকস্মিকভাবে ব্রেন স্ট্রোক করে বর্তমানে পক্ষাগ্রস্থ অবস্থায় খুলনা শহরে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, আমার চাচা বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ১৯৯১ সালে মারা যাওয়ার পর তার স্ত্রী, পুত্র-কন্যারা আমার বাবার অজান্তে কৌশলে পুরো বাড়ি দখলের চেষ্টা চালায়। এদিকে আমার বাবা জানতে পারে আমার চাচাতো ভাই-জিয়াউল হাকিম, আনিসুল হাকিম এবং আমার চাচাতো বড় ভগ্নিপতি সকলে মাদক ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি, আমার চাচাতো ভাই আনিসুল হাকিম এবং চাচাত বোন নার্গীস আক্তারের স্বামী জসিম উদ্দিন গত ১৪ জানুয়ারীতে ইয়াবা সহ দাউদকান্দি থানার একটি মামলায় (নং- ১২) গ্রেফতার হয় এবং বাঁশখালী থানার এস.আই. বিপ্লব তদন্তের জন্য মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বারের বাড়িতে গেলে তার সাথে আমার চাচী থারাপ আচরণ করে। তবে আমার বাবা চাচাতো ভাই জিয়াউল হাকিম (মিয়া)-কে মাদক ব্যবসার ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অনুরোধ করলে খারাপ আচরন করে আমার বাবাকে গ্রামে না আসার হুমকী প্রদান করে পুরো সম্পত্তির যাবতীয় আয়-উপস্বত্ব নিজেরা ভোগ করতে থাকে।

সংম্মলনে হ্যাপী বলেন, বর্তমানে আমার বাবা পৈত্রিক বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগের ইচ্ছা প্রকাশ করলে আমি বড় কন্যা-হিসাবে চাচাতো ভাই জিয়াউলকে প্রাপ্য সম্পত্তি বন্টন করে দিতে অনুরোধ করলে সে পূর্বের ন্যায় খারাপ ব্যবহার করে এবং আমাকেও প্রাণ নাশের হুমকী দেয়। আমি নিরুপায় হয়ে সরল ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের শরানাপন্ন হলে আমাদের সকলের কাগজাপত্র পর্যালোচনা করে আমাদেরকে বিদ্যমান বাড়ী-ভিটার সম অর্ধৈকাংশের রায় প্রদান করে। রায়ের আলোকে আমরা বাবার প্রাপ্য অংশ বুঝে পাই। কিন্তু উক্ত রায়ে ক্ষিপ্ত হয়ে জিয়াউল হাকিম ও আনিসুল হাকিম আমাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি প্রদান করে। আমি বাধ্য হয়ে গত ৭ আগষ্ট স্থানীয় থানায় সাধারণ ডায়েরী (নং-২৬৭) দায়ের করি। বর্তমানে অজ্ঞাত সন্ত্রাসী দ্বারা আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়ায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমাদের পারিবারিক বিষয়টি বাঁশখালী থানা অবগত আছে। তিনি সম্মেলনে প্রধানমন্ত্রীসহ আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, মাও: আবদুল্লাহ, মোস্তাফিজুর রহমান, তানিয়া আহমেদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net