1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট পৌর কৃষকলীগের ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চুনারুঘাট পৌর কৃষকলীগের ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ, চুনারুঘাট পৌরশাখার উদ্যোগে পৌরসভার ৭নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার পশ্চিম পাকুড়িয়া মসজিদ সংলগ্ন মাঠে সভাটি শুরু হয়।

চুনারুঘাট পৌর কৃষকলীগের সভাপতি মোঃ রমজানুর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রহমত তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান মুজিব।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আকছির ভান্ডারী, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল খায়ের ও মোঃ আকছির মিয়া, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন তালুকদার ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল মিয়া প্রমূখ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল ছালামকে সভাপতি, মোঃ শফিক মিয়াকে সাধারণ সম্পাদক, মোঃ পারভেজ মিয়া, মোঃ হায়দার আলী ও মোঃ আরশ আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট পৌর কৃষকলীগের ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net