1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগের গণধর্ষন ও নিপীড়নের মাত্রা মধ্যযুগীয় বর্বতা‌র চেয়ে ভয়াবহ : লেবার পার্টি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

ছাত্রলীগের গণধর্ষন ও নিপীড়নের মাত্রা মধ্যযুগীয় বর্বতা‌র চেয়ে ভয়াবহ : লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯২ বার

সিলেটের এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে এবং খাগড়াছড়িতে চাকমা প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের নিষ্ঠুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান।

আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ সরাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইভটিজিং ও গনধর্ষনের মহোৎসব চালাচ্ছে। বেসামাল ছাত্রলীগ হত্যা খুন ও সন্ত্রাস নৈরাজ্যের লাগাম টানতে স্বয়ং শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। ছাত্রলীগের জঙ্গিবাদী কার্যক্রমে দেশবাসি, আওয়ামী লীগও অতিষ্ট হয়ে পড়েছে। ধর্ষনের সেঞ্চুরী উৎসব পালনকারী ধর্ষক মানিকের দৃষ্টান্তমুলক বিচার হলে ও দেশে আইনের শাসন কায়েম থাকলে এসব অপ্রতিকর ও লজ্জাজনক গণধর্ষণের মতো বর্বরতম ঘটনার ঘটতো না। ছাত্রলীগের গণধর্ষন ও নারী নির্যাতন নিপীড়নের সীমা মধ‌্যযুগীয় আইয়‌্যা‌মে জা‌হি‌লিয়া‌তের বর্বতার চেয়ে ভয়াবহ।

নেতৃবৃন্দ বলেন, সকল ধর্ষকের দলীয় পরিচয় ও রাজনৈতিক আশ্রয় আছে এবং যেকোনো ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটা অলিখিত নিশ্চয়তাও তাদের মনে কাজ করে থাকে। যেকোনো সভ্য সমাজের জন্য এটা ভয়াবহ উদ্বেগের বিষয়। তারা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের সাথে জড়িত। আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সারাদেশে ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগকে লেলিয়ে দিয়েছে। পাপিয়াদের মতো পতিতাদের সরদার সৃষ্টি করে এমপি-মন্ত্রী ও আমলাদের মনোরঞ্জনের জন্য অসামাজিক কার্যক্রমকে বিস্তৃত করেছে। তাই আওয়ামী জাহিলিয়াত থেকে দেশবাসীকে বাঁচাতে দেশপ্রেমিক জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net