1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিবের বিরুদ্ধে অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিবের বিরুদ্ধে অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ

স্টাফ রিপোর্টার:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫১ বার

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিব, রংপুর সিটি প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, আমাদের নতুন সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও ৭১বার্তা ২৪.কম অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলুর সু-নাম ক্ষুন্ন ও ক্ষতি সাধনে তাকে জড়িয়ে দৈনিক মুক্ত খবর পত্রিকার রংপুর প্রতিনিধি তার স্বার্থ হাসিলে পূর্ব পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এতে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

দৈনিক মুক্ত খবর পত্রিকায় গত ২৯সেপ্টেম্বর দ্বিতীয় পৃষ্ঠায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি শিরোনামের কাল্পনিক সংবাদটির সাথে সাংবাদিক মোস্তাফিজার বাবলুর কোনো সম্পৃক্ততা নেই।

আজাদ বাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা করেন মুরগির খামারী শরিফুল ইসলাম। মামলাটি পিবিআই এর তদন্তে রয়েছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় তেলে বেগুনে জ্বলে উঠে আজাদ বাহিনী। এ জন্যই আজাদ পথের কাঁটা মনে করেন মোস্তাফিজার বাবলুকে। তারপর মুক্ত খবরে সংবাদ প্রকাশ করেন তার বিরুদ্ধে। ওই সংবাদে মোস্তাফিজার বাবলু কে বলা হয়েছে কথিত সাংবাদিক। আরও বলা হয়েছে ভুয়া সংবাদিক। প্রায় দুই যুগ সময় ধরে সুনামের সাথে সাংবাদিকতা পেশায় কর্মরত আছেন মোস্তাফিজার বাবলু। সেই মানুষটিকে নিয়ে কিভাবে ন্যাক্কারজনক মিথ্যা সংবাদ প্রকাশ করলেন ওই প্রতিনিধি। এমনকি সংবাদ প্রকাশের আগে মোস্তাফিজার বাবলুর বক্তব্য নেয়া হয়নি।

এহেন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির এবং সংগঠনের নেতা মোল্লা হারুন অর রশিদ, অনিরুদ্ধ রেজা, এম এস সাগর, রক্সিখান, ইউসুফ আলী, প্রবীর মহন্ত, রফিকুল ইসলাম।
আরও প্রতিবাদ জানান রংপুর অঞ্চলের কাউনিয়ার সাংবাদিক আবু হাসান, গঙ্গাচড়ার মারুফা জামান, মিঠাপুকুরের আশরাফুল ইসলাম, বদরগঞ্জের সাইদুজ্জামান রিপন, পীরগঞ্জের আজাদুল ইসলাম আজাদ, পীরগাছার জাহিদ চৌধুরী প্রমূখ।

নেতৃবৃন্দ অবিলম্বে প্রকাশিত ওই মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল আইনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net