1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিভি রোগ ধরা পড়ার পর হতাশায় নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন

টিভি রোগ ধরা পড়ার পর হতাশায় নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি

মোঃ আবু হানিফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৪ বার

টিভি রোগ ধরা পড়ার পর হতাশায় নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তার নাম আবুল হোসেন মনা (৫১)।
কামরাঙ্গীরচর হাসাননগর শিকদার স্কুল এলাকায় তিনি পরিবারসহ ভাড়া থাকতেন।

তার ছেলে বেলাল হোসেন জানায়, গত ৭ সেপ্টেম্বর সোমবার টিবি রোগ ধরা পড়ার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। তার স্ত্রী সন্তানদেরকে তিনি বারবার বলছিলেন, তিনি মারা যাবেন বাঁচবেন না, নিজের জীবন দিয়ে দিবেন।
নিহতের স্ত্রী ফরিদা জানায়, সে কয়দিন ধরে বলছে আমি মরে যাবো। আমি বাঁচবো না। তার স্ত্রী আরও জানায়, সে নেশাগ্রস্ত ছিল, আগে হেরোইন খেত, এরপরে অন্যান্য নেশা গ্রহণ করত, নিয়মিত ঘুমের ট্যাবলেট খেত।
নিহত আবুল হোসেনের ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানায়, সে প্রায় সময় মুখের মধ্যে ব্লেড ঢুকিয়ে রাখতো।
কোনো বিষয় নিয়ে কিছু বললে সে ব্লেড দেখিয়ে ভয় দেখাতো।
আজ বৃহস্পতিবার সকালে তার স্ত্রী কথা বলে বাড়ির উপরে চার তলায় যায় ‌।
এরপর নিচতলায় স্বামীর ঘরে এসে দেখে তার রক্তাক্ত দেহ পড়ে আছে। তার গলায় কাটা দাগ।

এরপর থানায় ফোন করা হলে, ওসি মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হয়ে লাশের সুরতহাল করার পর তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভয়েস অফ ঢাকার প্রতিনিধি জানতে চাইলে, কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং ধারণা করা হচ্ছে টিভি রোগ ধরা পড়ার কারণে হতাশা থেকে নিজের সঙ্গে থাকা ব্লেড দিয়ে গলায় টান মেরে আত্মহত্যা করেছেন।

আবুল হোসেন মনার বাবার নাম জুলহাস মোল্লা মা সালেহা বেগম। তারা শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা র বাসিন্দা ছিলেন।
বর্তমানে সিকদার স্কুল এলাকায় নুরুল হুদার বাড়িতে ভাড়া থাকতেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net