1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁধনের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন বাগেরহাটে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

বাঁধনের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন বাগেরহাটে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২১০ বার

বাগেরহাটে করোনা পরিস্থিতে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। একশনএইড এর সহযোগীতায় বৃহস্পতিবার বেলা ১১টায় দশানীস্থ বাঁধনের অফিস চত্বরে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামরুল ইসলাম এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন বাঁধনের এফোরআই প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বাঁধনের বিভিন্ন ইয়ূথ গ্রুপের ২০জন সদস্য উপস্থিত ছিলেন।

বাঁধনের এফোরআই প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম বলেন, দাতা সংস্থা একশনএইড বাংলাদেশের সহযোগীতায় ও বাঁধনের বাস্তবায়নে করোনায় ক্ষতিগ্রস্ত বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার ২৭৫টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হচ্ছে। আমরা প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল, ডাল, আলু, লবন, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, স্যানিটারী ন্যাপকিনসহ নানা সামগ্রী দেয়া হচ্ছে। এ মাসের মধ্যেই আমরা করোনায় ক্ষতিগ্রস্ত আরও ৩৫০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net