1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে টিসিবির পন্য ক্রয়ে খুশি নিম্ন আয়ের মানুষ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

বাগেরহাটে টিসিবির পন্য ক্রয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৭ বার

করোনা পরিস্থিতিতে বাজার দরের থেকে কমদামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পন্য ক্রয় করতে পেরে খুশি বাগেরহাটের নিম্ন আয়ের মানুষ।সপ্তাহে চার দিন শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে তেল, ডাল, চিনি ও পেয়াজ বিক্রি করেন টিসিবির ডিলাররা।নিম্ন আয়ের মানুষেরা নির্দিষ্ট দূরত্বে দাড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে এসব পন্য ক্রয় করেন।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে টিসিবির গাড়িতে পন্য বিক্রি করতে দেখা যায়। পন্য ক্রয়ের জন্য সাধারণ মানুষের ভীড়ও ছিল। ডিলারের নিজস্ব লোকেরা টাকা প্রাপ্তি সাপেক্ষে পন্য সরবরাহ করছেন। পন্য বিক্রিতে কোন প্রকার অনিয়ম রোধ করতে রয়েছেন সরকারি ট্যাগ অফিসার।

টিসিবির পন্য ক্রয় করতে আসা রাহিলা বেগম ও সোহবান সরদার বলেন, বাজারে পেয়াজের দাম অনেক বেশি। টিসিবির পন্য বিক্রি হবে তাই শুনে এখানে এসেছি। এখান থেকে লাইনে দাড়িয়ে কম দামে তেল, ডাল, চিনি ও পেয়াজ কিনেছে। সরকারের এ উদ্যোগ অনেক ভাল লেগেছে আমাদের।

টিসিবির পন্য বিক্রয়ের ট্যাগ অফিসার খান আবুল হাসান বলেন, করোনা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্য বিশেষ করে পেয়াজের মূল্যের উর্দ্ধগতির কারণে মানুষ এক ধরণের বিপাকে পড়েছে। তাই সরকার বাজার দরের থেকে অনেক কম দামে টিসিবির পন্য ক্রয়ের সুযোগ দিয়েছে। টিসিবির ডিলাররা যাতে পন্য বিক্রির ক্ষেত্রে কোন রকম অনিয়ম না করে সরকারের পক্ষ থেকে আমরা তদারকি করে থাকি।

টিসিবির ডিলার মেসার্স সোনিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী রাসেল বলেন, সরকার নির্ধারিত ৮০ টাকা লিটারে তেল, ৩০ টাকা কেজিতে পেয়াজ, ৫০ টাকা কেজিতে ডাল ও চিনি বিক্রি করছি। সাধারণ মানুষ ভালই ক্রয় করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net