1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন ঘিরে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা যুবলীগের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন ঘিরে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা যুবলীগের

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৬ বার

রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ডের আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ইছামতি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামশুদোহা সিকদার আরজু।

এসময় ৯ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস, সহ-সভাপতি পারভেজ, পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উক্ত ওয়ার্ড যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পৌরসভা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফজলুল করিম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আরজু সিকদার বলেন, পৌরসভার মানুষ যে স্বপ্ন নিয়ে মেয়র নির্বাচন করেছিলেন তাদের সে স্বপ্ন সত্যি হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, মেয়র সাহেবকে পৌরসভার মানুষ সুখেদুঃখে পাই না। মেয়র সাহেব শহরমুখী, পৌরসভা মুখী নই।
তিনি প্রত্যাশা করেন সামনে পৌরসভা মেয়র নির্বাচনে রাঙ্গুনিয়ার সূর্য সন্তান মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয় পরিবর্তনের ডাক দিবেন পৌরবাসীর ভাগ্য পরিবর্তনের।

এতে বক্তারা বলেন, আরজু সিকদার ত্যাগী ও পরিক্ষিত নেতা। তিনি শহরমুখী নই, তিনি গ্রামমুখী। তিনি পৌরসভার মানুষের সুখেদুঃখে পাশে থাকতে চান। এতে মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি পৌরবাসীর ইচ্ছার মূল্যায়ন করবেন বলে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net