1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের জায়গা বেদখলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের জায়গা বেদখলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার

মীরসরাইয়ের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের জায়গা বেদখল ও শিক্ষকের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সড়কে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

জানা গেছে, ১৯১৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের আরএস খতিয়ান নং- ২৪৫৯/৭ ও বিএস নং-২৮৯৮, আরএস দাগ নং-৪৪০০, বিএস দাগ নং-৫৪১৪, ৭ শতকের মধ্যে ২শতকের জায়গায় পুরাতন পাঠাগারের একটি কক্ষে ১৯৯৬ সাল থেকে তৎকালীন স্কুল কমিটির সুপারিশে মীরসরাই উপ সহকারী কৃষি কর্মকতা একে এম জাহাঙ্গীর আলম ও আব্দুল হাই বসবাস করে আসছেন। কিন্তু বর্তমানে এই জায়গাটিতে নতুনভাবে পাঠাগার নির্মাণের জন্য প্রয়োজন হলে তাদেরকে এই জায়গাটি খালি করে দিতে ২০১৮ সালের ২৮ এপ্রিল বিদ্যালয় কতৃপক্ষ একটি চিঠি প্রেরণ করেন। এরপর কয়েকবার চিঠি দিয়েও তাদের কোনো সদুত্তর পাননি বিদ্যালয় কর্তৃপক্ষ। তারই নিরীক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ উচ্ছেদের মামলার প্রক্রিয়া করাকালীন সময়ে এই জায়গাটি মীরসরাই উপজেলা কৃষি অফিসের আওতাধীন জোরারগঞ্জ বীজাগার দাবী করে গত ২৭ আগষ্ট মীরসরাই কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা চট্টগ্রাম আদালতে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির নাম উল্লেখ পূর্বক ১৪৫ ধারায় একটি দেওয়ানী মামলা দায়ের করেন। এই জায়গাটি কৃষি অফিসের এর পক্ষে কোনো বৈধ কাগজপত্র পেশ করেননি বলে দাবী করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সম্পত্তি কোনো প্রকার সরকারি অধিগ্রহণ এবং কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়া দখল করার প্রতিবাদে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ ফুসে উঠে।

এ ব্যাপারে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। শীঘ্রই বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম জানান, আরএস, বিএস খতিয়ান দলিল মূলে এই সম্পত্তি বিদ্যালয়ের। এই স্থানটি একটি পাঠাগার ছিলো। তৎকালীন সময়ে ইউনিয়ন ভিত্তিক কৃষি বীজাগার এর জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে কোনো ভবন না থাকায় ১৯৯৬ সালের দিকে পাঠাগারের এই রুমে তৎকালীন কৃষি ব্লক অফিসারকে অস্থায়ীভাবে থাকতে দেয়া হয়। কিন্তু এই জায়গাটি অন্যায়ভাবে তারা দাবী করছে। তাদের দাবীর প্রেক্ষিতে যথাযথ দলিল দস্তাবেজ দেখানোর জন্য বললেও তারা তা দেখাতে ব্যর্থ হন। বর্তমানে বিদ্যালয়ের সম্পত্তি দখলমুক্ত করতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

এ ব্যাপারে মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা জানান, ১৯৬১ সালে সারাদেশে কৃষি বিভাগ ৪ হাজার সীড ষ্টোর (বীজাগার) সড়ক ও জনপদের জায়গায় নির্মাণের জন্য ঘোষনা দেন। তখন দ্বিতীয় তালিকায় জোরারগঞ্জ বীজাগার নির্মাণের কথা উল্লেখ করা হয়। এতদিন বসবাস করার পরিপ্রেক্ষিতে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি মামলা দায়ের করেছি। বর্তমানের জোরারগঞ্জ বীজাগারটির জায়গার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net