1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে পাগলা শিয়ালের আতঙ্ক, কামড়ে আহত ১৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাগলা শিয়ালের আতঙ্ক, কামড়ে আহত ১৪

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪১ বার

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রতনা দেবনাথ (৩৫) নামে একজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহত রতনা দেবনাথকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে কটিয়াদী পূর্বপাড়া মহল্লার রোজিনা খাতুন (৪০) হাসপাতালের দিকে যাওয়ার সময় একটি পাগলা শিয়াল পেছন দিক থেকে দৌড়ে এসে পায়ে কামড় দেয়।

এতে তিনি আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার সময় আহত আরও দুই-তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তখনও হাসপাতালের বাইরে রাস্তায় মানুষের হৈহল্লা চলছিল। আতংকিত লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে।

সকাল ৭টা থেকে প্রায় ১১টা পর্যন্ত পাগলা শিয়ালটি হাসপাতালের সম্মুখের রাস্তায় ১৪ জন নারী-পুরুষকে কামড়িয়ে আহত করে।

এক পর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে পাগলা শিয়ালটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে মেরে ফেলে।

আহত অন্যরা হচ্ছেন, হাজী রতন মিয়া (৪৮), জুয়েল (২৫), শফিক (২২), আবুল কাসেম (৫০), মুছা (৫০), রানু (৩৫), হীরন রবি দাস (২৩), আব্দুর রাশিদ (৭০), রফিকুল (৩০), লালন (২৯), শিবলু মিয়া (৩১) ও শিরিনা (৪০)।

দিনের আলোতে পাগলা শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে আতংক সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net