1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেরাণীগঞ্জর বেদে সম্প্রদায়ের পাশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

কেরাণীগঞ্জর বেদে সম্প্রদায়ের পাশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৫ বার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তান্ডবলীলায় কর্মজীবন যেখানে থমকে দারিয়েছে,সেই দুর্যোগ মোকাবেলায় কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট(এ.এলআরডি)’র সহযোগিতায় ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া বেদে বস্তি এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় বেদে পল্লীর ৪০টি পরিবারেরকে খাদ্য সহায়তা হিসেবে নয় কেজি চাল,দেড় কেজি ডাল, দেড় কেজি ভোজ্য তেল,আড়াই কেজি আলু,এক কেজি চিনি, এক কেজি লবন ও দুটি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়।
কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খন্দকার ফজিলাতুননেছার নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামীমা সুলতানা,ইকুরিয়া বাইদা পট্টি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো.ফারুক, আফরোজা ইকবাল,চঞ্চলা বর্মন,বীণা রাজবংশী,আনিকা বর্মন,সুইটি হালদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net