1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বীমা কর্মীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বীমা কর্মীর

শাহজালাল শাহেদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬১ বার

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক বীমা কর্মী। এতে গুরুতর আহত হয়েছে শিশুসহ আরো তিন যাত্রী। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের মাইজঘোনা স্টেশনের পূর্বপাশে ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজি গাড়ি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে প্রকাশ, গুরুতর আহত দুইজনকে চকরিয়া সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত গিয়াস উদ্দিন (৪৫) চকরিয়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি মহেশখালীর কালারমারছড়া ঝাপুয়া গ্রামের জনৈক মোক্তার আহমদ চৌধুরীর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net