1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে বর্ষার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

টঙ্গীতে বর্ষার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৬ বার

গাজীপুর টঙ্গী স্টেশন রোড এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ এলাকায়।এছাড়া টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও টঙ্গী পূর্ব থানা টি সবচেয়ে বেশি পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী বলছেন এই এলাকাটি সামান্য বৃষ্টি হলে এমনিতেই পানিতে তলিয়ে যায়। তাই আজকে একটু বেশি বৃষ্টি হওয়ার কারণে পুরো এলাকাটি সমুদ্রের মতো ভাসমান পানি দেখা যায়।

স্থানীয় লোকজন বলেন রাস্তার পাশের ড্রেন পরিষ্কার না করার কারণে এই পানি আটকে থাকে। এছাড়া অপরিচ্ছন্ন রাস্তায় প্রতিদিনই প্রচুর ময়লা জমে থাকে। এই ময়লা গুলো ড্রেনে থাকার কারণেই মূলত এই পানি আটকে থাকে।এতে যেমন মানুষের হাঁটা-চলা কষ্ট হচ্ছে তেমনি সরকারি হাসপাতালে রোগীর আসা যাওয়াতে অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে টংগী পূর্ব থানা সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে করে সাধারণ মানুষের সেবা দিতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। এ যেন দেখার কেউ নেই।

এ বিষয়ে টংগী পূর্ব থানার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমাদের থানা এলাকায় পানি জমে থাকার কারন বারবার বলার পরেও কোন সমাধান হচ্ছে না। আমরা সাধারন জনগনের কাছে যেমন প্রশ্নবিদ্ধ তেমনি নিজেদের কর্তব্য পালন করতে অনেক হিমশিম খেতে হচ্ছে । আমরা বারবার বলার পরেও কোনো সমাধান পাচ্ছি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net