ঢাকা   ০৪:৪৪:২৩ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

ঢাকা-৫ আসনের উপ – নির্বাচন উপলক্ষে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা

মোঃবশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা পাঁচ আসনের উপ – নির্বাচন উপলক্ষে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার ৭০ নং ওয়ার্ডের উদ্যোগে হাজী আতিক মার্কেট সংলগ্ন ঢাকা গার্ডেনে এক নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা-৫ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক। এছাড়া আরো উপস্হিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জনাব হারুন অর রশিদ মুন্না,ঢাকা মহানগর দক্ষিন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা রোকসানা আক্তার,ডেমরা থানা আওয়ামীলীগেরর সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ, কাউন্সিলর আবুল কালাম অনু,৬৯ নং ওয়র্ডের কাউন্সিলর আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ,৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন গেসু, ৬৮,৬৯,৭০ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ৭০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবু,সাধারন সম্পাদক,হাজী আবুল বাসার, ডেমরা ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি হাজী আমান উল্লাহ বেপারী এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুল ইসলাম মনু বলেন- ই ভোটিং পদ্ধতিতে ভোট হবে তাই সবাইকে ভোট কেন্দ্রে উপস্হিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে অনুরোধ করেন।তিনি বলেন,আমি যদি নির্বাচিত হতে পারি- আমার তেমন কোনো চাহিদা নাই আমার একমাত্র চাহিদা হলো ঢাকা পাঁচ এর উন্নয়ন করা,প্রয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে ধরে ঢাকা-০৫ বাসীর উন্নয়েনের জন্য অনুরোধ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি