1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর জন্মদিনে বাঁশখালী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বাঁশখালী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৪ বার

হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরী বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহাদত হোসেন চৌধুরী তানজু। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মানিকুল আলম চৌধুরী মানিক, মো. মঞ্জুরুল আলম, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহাব উদ্দীন রবিন, সাবেক ছাত্রনেতা আতিকুল আলম, এনামুল হক, দিদারুল আলম, সুব্রত দত্ত, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম, আবদুর রহিম, মো. আলমগীর, সাদ্দাম হোসেন, মোক্তার আহমদ, পারভেজ, শামিম মোহাম্মদ, সোহেল রানা, জুনাইদ, সাহাদ কবির মানিক, নাহিদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর সিকদার প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদীর্ঘায়ু ও নীরোগ জীবন কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net