1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙ্গা পুলে ঝুঁকি নিয়ে ৩ গ্রামের মানুষের পারাপার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

ভাঙ্গা পুলে ঝুঁকি নিয়ে ৩ গ্রামের মানুষের পারাপার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৮ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ও রামচন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিষখালি খালের সংযোগ পুলটির ভগ্ন দশার কারনে শিক্ষার্থী সহ ৩ গ্রামের মানুষ পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছে। জরাজীর্ণ এ পুলটি পুনঃনির্মানের দাবি থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

সরেজমিনে জানা গেছে, দুই ইউনিয়নের সীমান্তবর্তী এ পুলটি ১০ বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এ পুল দিয়ে দৈবজ্ঞহাটীর শাখারিকাঠি , খালকুলিয়া ও রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য কচুবুনিয়া গ্রামের শত শত শিক্ষার্থী ও হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে। এ ঝুঁকিপূর্ণ পুল দিয়ে সেলিমাবাদ ডিগ্রী মহাবিদ্যালয় , দুটি মাধ্যমিক বিদ্যালয় ,দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। শিশু শিক্ষার্থীদের হাত ধরে কোলে নিয়ে এ পুল পারপার করতে হয়। আর এ কারনে প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। বিশেষ করে বৃষ্টির সময় বৃদ্ধ ও শিশুরা এ পুল দিয়ে যাতায়াত করতে পারেনা।

স্থানীয়রা জানান, দুই ইউনিয়নের কোন চেয়ারম্যান এ পুল নির্মান কিংবা সংস্কারের দায়িত্ব নেবে এ নিয়ে টানাপোড়নে পুলটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রতিবছর ইউনিয়ন পরিষদের নানা বরাদ্ধ থাকলেও এ পুলটির নির্মাণের কোন বরাদ্ধ হয়না।

রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জানান, গত বছরে তার পরিষদ থেকে স্বল্প বরাদ্ধে সংস্কার করা হয়েছিলো পুলটি। তবে, মরহুম সাবেক এমপি মহোদয়ের নির্দেশনায় পুলটি পুনঃনির্মানের জন্য পিআইও দপ্তর থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net