1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার এমপি সাইফুজ্জামান শিখরের নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরার এমপি সাইফুজ্জামান শিখরের নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ

মোঃসাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ বার

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের ঘনিষ্টজন পরিচয়ে প্রতারণার অপচেষ্টার অভিযোগে ফরিদপুর থেকে রুবেল ওরফে শাওন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রুবেল মানিকগঞ্জের বসন্তপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে বলে জানা গেছে ।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত রুবেল এমপি সাইফুজ্জামান শিখরের ঘনিষ্টজন পরিচয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিল। এ কাজে সে সংসদ সদস্যের নামে ফেসবুক আইডি ব্যবহার করে আসছিলো। বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি’র পক্ষে গত ৪ আগস্ট মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন সাইফুজ্জামান শিখরের একান্ত সহকারী রেজাউল করিম সুরুজ।
এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে চিহ্নিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আশারাফুল ইসলাম (ওসি অপারেশন) এর নেতৃত্বে সদর থানার একদল চৌকস পুলিশ প্রতারক রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net