1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদ্রাসা ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান

মাদ্রাসা ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯২ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে বৃহস্পতিবার মাদ্রাসা ছাত্র সাব্বির শেখ (১৪) বিরুদ্ধে ধর্ষন মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।বৃহস্পতিবার বেলা ১১টায় নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ইমাম মো. জসিম শেখ, মোতালেব শেখ, জলিল শেখ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তরা বলেন, দিনমজুর আবুল কালাম শেখের পুত্র সাব্বির শেখ পারিবারিক দ্বন্ধ ও স্থানীয় ষড়যন্ত্রের শিকার। তারা বিষয়টি পুনঃতদন্ত পূর্বক সাব্বিরে মুক্তির দাবি জানায়।

চলতি বছরের ৬ ফেব্রয়ারী হোগলপাতি গ্রামের মৃত. ইসমাইল শেখের স্ত্রী সুরভী বেগম বাদি হয়ে তার বিবাহিত কন্যা (২১)কে ধর্ষণের অভিযোগে হামেজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র সাব্বির শেখের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ মামলায় আটক সাব্বির দীর্ঘ ৭ মাস যাবৎ যশোর শিশু পুর্নবাসন কেন্দ্রে সেফ হাজতে রয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজল রঞ্জন ঘোষ বলেন, ডিএনএ রিপোর্ট না পাওয়ায় চার্জশীট প্রক্রিয়াধীন রয়েছে। তবে শিঘ্রই রির্পোট আসবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net