1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাস্ক পরিধান না করায় মোংলায় ৩২ জনকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

মাস্ক পরিধান না করায় মোংলায় ৩২ জনকে জরিমানা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

চলমান করোনা পরিস্থিতিতে ঘরের বাহিরে মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌধুরীর মোড়, তাজমহল রোড, শেখ আ: হাই সড়ক ও তালুকদার আব্দুল খালেক সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে ৫‘শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমন রোধে মাস্ক কার্যকর ভূমিকা পালন করে। তাই এই মহামারি থেকে বাঁচতে প্রত্যেকের মাস্ক পরিধান করা উচিত। মোংলা উপজেলায় সাধারণ মানুষকে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২ জনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net