1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে প্রত্যাহার হলেন সোনাইমুড়ী থানার এসআই ফারুক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

অবশেষে প্রত্যাহার হলেন সোনাইমুড়ী থানার এসআই ফারুক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৮ বার

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) ফারুক হোসাইন (বিপিঃ ৮২০২০০৪৬০৪) এর বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোসহ নানা অভিযোগ উঠেছে। এমনকি ক্রসফায়ারের মাধ্যমে প্রাণনাশের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর মতো নানা অভিযোগও রয়েছে বলে জানা গেছে।

গতকাল তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ দপ্তর আদেশ নং- ফোস ১৬-২০২০/৭৭৭। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেঞ্জ ডিআইজি অফিস চট্টগ্রামে তাকে সংযুক্ত বা প্রত্যাহার করা হয়েছে। রেঞ্জ দপ্তরে সংযুক্তকৃত বর্ণিত এসআই (নিরস্ত্র) ফারুক হোসাইনকে বার্তা প্রাপ্তির সাথে সাথে রিজার্ভ অফিস নোয়াখালীর উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করতে অফিসার্স ইনচার্জ ওসি সোনাইমুড়ী থানাকে নির্দেশ দেন পুলিশ সুপার (এসপি) নোয়াখালী জেলা।

স্থানীয় সূত্রে জানা যায়, এ সংবাদে অসহায় ভুক্তভোগী পরিবারগুলো দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করেন। মহান সৃষ্টিকর্তার দরবারে ন্যায় বিচারের স্বার্থে ভুক্তভোগীদের ইজ্জত ও জানমালের নিরাপত্তার জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে সকল কৃতকর্মের জন্য অভিযুক্ত ফারুকের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, এর আগে এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে এক সাংবাদিককে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net