1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে শেখ রাশেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

ঈদগাঁহতে শেখ রাশেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০৬ বার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাঁহ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহত্তম মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর( শুক্রবার) বিকালে ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামে কাঙ্খিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা আ’ লীগ সভাপতি আবু তালেব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সদর আ’ লীগ সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁহ ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, বিশিষ্ট শিল্পপতি আহমদ করিম সিকদার, অধ্যাপক এছারুল করিম, ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী, কাফি আনোয়ার, মিছবাহ উদ্দিন, আ’ লীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী, ডাক্তার মমতাজুল ইসলাম, শাহজাহান মনির প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান টুর্নামেন্ট কমিটির সভাপতি মাষ্টার হারুনর রশিদ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুল মজিদ খান, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, মাষ্টার আহমদ কবির, প্রধান সমন্বয়ক আবদুস সালাম, সহ-সভাপতি আবদু শুক্কুর ও নুরুল ইসলাম।

উদ্বোধনী খেলায় কালারমারছড়া ফুটবল একাডেমী মহেশখালী ২-০ গোলে ফুটবল প্রশিক্ষণ একাডেমী রামুকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলা পরিচালনা করেন রেফারি আবুল কাসেম, সুমন দে, জয়নাল ও আহমদ কবির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net