1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০১ বার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ছুরিখাল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে প্রবেশের সময় সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিজিবি এ অভিযান চালায়।

টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, লেদা ছুরিখাল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান বাংলাদেশে পাচারের গোপন সংবাদ ছিল।

এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহলদল হ্নীলার লেদা ছুরিখাল সীমান্তে অবস্থান নেয়। রাত ১১টার দিকে কয়েকজন পাচারকারী নৌকায় করে নাফ নদের সীমান্ত অতিক্রম করে লেদা ছুরিখাল সংলগ্ন কেওড়া বনে প্রবেশ করতে দেখে।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা কেওড়া বন তল্লাশি করে চারটি বস্তা ভর্তি তিন লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসব ইয়াবা বিজিবি টেকনাফ ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net