1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের এস.পি সহ পুলিশের ৬টি পদে রদবদল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

কক্সবাজারের এস.পি সহ পুলিশের ৬টি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহীর এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর কক্সাবাজারের এসপি করা হয়েছে ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকার বিশেষ শাখা (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে করা হয়েছে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার।

এছাড়া ঢাকা মহানগরীর উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার করা হয়েছে। রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহকে ঢাকা মহানগরীর উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net