1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় মারত্বক বাইক দুর্ঘটনায় ঝড়ে গেল এক যুবকের প্রাণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কুমিল্লায় মারত্বক বাইক দুর্ঘটনায় ঝড়ে গেল এক যুবকের প্রাণ

আমিনুল হকঃ বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বাবর চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরার আব্দুস সালাম ড্রাইভারের ছেলে। এ ঘটনায় শাকিল (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। শাকিল একই গ্রামের আবুল কালামের ছেলে।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুলকরা দিঘি সংলগ্ন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। অপর আরোহী শাকিলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছুই পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net