1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেরানীগঞ্জে ছুড়িকাঘাতে অটোরিক্সাচালক খুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কেরানীগঞ্জে ছুড়িকাঘাতে অটোরিক্সাচালক খুন

বিশেষ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৭ বার

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ছুড়িকাঘাতে মো: আলমগীর (২২) নামে এক অটোরিক্সাচালক খুন হয়েছে। সোমবার আনুমানিক ভোর ৪ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাদ্দাম মোল্লা জানান, সোমবার ভোরবেলা লোক মারফত জানতে পাই ভাগনা এলাকায় এক অটোরিক্সা চালককে দুর্বৃত্তরা খুন করেছে। ঘটনা স্থলে গিয়ে আলমগীর নামে অটোরিক্সাচালকের রক্তাক্ত লাশ দেখতে পাই। নিহতের বুকে ও হাতে চারটি ছুড়িকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত আলমগীর বরিশাল জেলার মুলাদী থানার সফিপুর গ্রামের মো: মোস্তফার ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ শুভাঢ্যা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় সত্তর খলিফার বাড়িতে বাবা, মা, স্ত্রী ও এক বছরের কন্যা সন্তানকে নিয়ে ভাড়া থাকতো।

জানা গেছে আলমগীর এলাকায় র‌্যাবের সোর্স হিসাবেও কাজ করতো।
কেরাণীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, খুনের ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড়ো ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net