1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে কে সে পল্লী বিদ্যুতের ইন্জিনিয়ার! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

খুটাখালীতে কে সে পল্লী বিদ্যুতের ইন্জিনিয়ার!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৪ বার

পল্লী বিদ্যুতে নামে বেনামে দুর্নীতি লেগেই আছে। এদের রন্ধে,রন্ধে দুর্নীতি। নিচ থেকে উপর তলা, যেই তলাতে যান না কেন? টাকা না দিলে কোন সিঁড়ি অতিক্রম করা সম্ভব নয়।

সব চাইতে বেশি হয়রানি নতুন মিটার সংযোগের বেলায়। তবে এখন পল্লী বিদ্যুৎ এর নতুন আতংকের নাম ইন্জিনিয়ার। এতদিন ছিল ঠিকাদার, ইলেকট্রিশিয়ান। বিদ্যুৎ অফিসে ইনেসফেকশনের নামে গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এই ইনেসপেক্টাররা বলে কাগজে ইলেকট্রিশিয়ান এর সই লাগবে। না হলে কাজ হবে না। এই ইলেকট্রিশিয়ানদের সাথে অফিসের আবার আত্নার সম্পর্ক।

এখন আবার আরেক বিপদ পল্লী বিদ্যুৎ ইন্জিনিয়ার! তার কাজ কি এমনতর প্রশ্ন উঠেছে গ্রাহকদের মাঝে। এদেরকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা।

চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধিন উপজেলার খুটাখালী ইউনিয়ন।
এখানে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহক রয়েছে। আছে অনুমোদিত ইলেকট্রিশিয়ানও।

সম্প্রতি চকরিয়া জোনাল অফিসসহ ডুলাহাজারা অভিযোগ কেন্দ্রেস্থ খুটাখালীতে ভুয়া ইন্জিনিয়ার কতৃক চরম গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

অধিকাংশ খুটাখালীর গ্রাহক ভুয়া ইলেকট্রিশিয়ান ও ইন্জিনিয়ারদের হাতে জিম্মি হয়ে পড়ছে।

বিশেষ করে নতুন মিটার নিতে আসা গ্রাহকরাই বেশী হয়রানির শিকার হচ্ছেন।

অভিযোগ উঠেছে, খুটাখালীতে সম্প্রতি সময়ে রেজাউল করিম নামে ভিজিটিং কার্ডধারী একজন পল্লী বিদ্যুতের ইন্জিনিয়ারের পরিচয় পাওয়া গেছে।

সে বর্নিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর পাড়ার কাশেম মেস্ত্রীর পুত্র।
সে মুলত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবন্ধনধারী (মেয়াদোত্তীর্ণ কার্ড) গ শ্রেনীর ইলেকট্রিশিয়ান হলেও দাবী করছে নিজেকে ইন্জিনিয়ার। তার কাছে সাধারন মানুষ হয়রানীর শিকার হচ্ছে বলে একাধিক সুত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ইন্জিনিয়ার দাবীদার রেজাউল বিদ্যুৎ সংযোগ, মিটার পরির্বতন,ওয়ারিংসহ বিভিন কাজে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

জোনাল অফিসে নতুন একাধিক গ্রাহক এই নামধারী ইন্জিনিয়ারের বিরুদ্ধে মৌখিক নালিশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নিজেকে ইন্জিনিয়ার দাবীদার রেজাউল বলেন, সে নিবন্ধিত ইলেকট্রিশিয়ান, সে হিসাবে পরিচিতি বাড়াতে তিনি ইন্জিনিয়ার তকমা লাগিয়েছেন। বিদ্যুৎ অফিসে দালালী করেনা দাবী করে তিনি মানুষের বাড়িতে গিয়ে ওয়ারিং এর কাজ করেন বলে জানায়।

ভিজিটিং কার্ডে ইন্জিনিয়ার কেন লেখা হয়েছে এবং সরকারী লগো কেন ব্যবহার করেছেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

সম্প্রতি সময়ে খুটাখালীতে কথিত ইঞ্জিনিয়ার রেজাউলের কাছে সাধারন মানুষ জিম্মি হয়ে পড়েছে বলে জানিয়েছন স্থানীয়রা।
চকরিয়া জোনাল অফিসে যে সব দালাল চষে বেড়াচ্ছে এদের মধ্যে অন্যতম ভিজিটিং কার্ডধারি রেজাউল। তার একই অঙ্গে অনেক রুপ।

চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মোসাদেকুর রহমান বলেন, পল্লী বিদ্যুতে কোন বিদ্যুৎ ইন্জিনিয়ার নেই। গ্রাহকদের কাছ থেকে যে সব ভুয়া ইন্জিনিয়ার,ইলেকট্রিশিয়ানরা টাকা নেয় তা আমার জানা নেই।
যদি কারো কোন অভিযোগ থাকে তাহলে আমাকে লিখিত দিতে হবে।
যদি কোন ইলেকট্রিশিয়ান টাকা দাবি করে তাহলে আমাকে ফোন করে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net