1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা অপরিহার্য" পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

“টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা অপরিহার্য” পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

খলিল উদ্দিন ফরিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ বার

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এই স্লোগানকে বাস্তবায়ন করতে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে হবে ।ভোলা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক কর্মশালা-২০২০ তিনি এ আহবান করেন। আজ ২৭/০৯/২০২০ তারিখ বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক কর্মশালা-২০২০ ভোলা পুলিশ লাইন্স ড্রিলশেড অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার পুলিশি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশিং এর উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এ উন্নয়নের ধারাকে আরো গতিশীল রাখতে ও টেকসই করতে টেকসই নিরাপত্তার বিকল্প নেই। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সদস্যরা তৃনমূল পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নিরাপত্তাকে আরো জোরদার করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনগণের অতি আপন পুলিশ হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এই স্লোগানকে বাস্তবায়ন করতে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে বলেন। বিট কর্মকর্তারা নিয়মিত বিট এলাকায় গিয়ে জনগনকে সঙ্গে নিয়ে যে কেন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাবে।
পুলিশ সুপার আরো বলেন কোন বিট অফিসারের বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলার অভিযোগ পেলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে সরাসরি থানা থেকে তৃনমুল পর্যায়ে বিস্তৃত করে সমাজ থেকে অপরাধভীতি দূরীকরন পূর্বক জনমনের স্বস্থি ও আস্থা স্থাপন করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বিট পুলিশিং হচ্ছে আধুনিক পুলিশিং। বিট পুলিশিং এর মাধ্যমে থানা এলাকায় ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সেবার মান আরও গতিশীল করে জনগণের কাছে কাঙ্খিত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net