1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

তিতাসে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৩ বার

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সাদ্দামকে জড়িয়ে প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদে তিতাসে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তিতাস্থ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। পরে গৌরিপুর টু হোমনা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম। তিনি বলেন, গত (২৫ সেপ্টেম্বর) শুক্রবার রাতে দৈনিক ভোরের পাতা পত্রিকা অনলাইন সংস্কারনে সিনিয়র প্রতিবেদক বরাতে “তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মাদক সম্রাট শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও উক্ত সংবাদে আরো উল্লেখ করেন আমার মামার দোকান ঘর থেকে ২৪ কেস বিয়ার উদ্ধার করেছে পুলিশ এবং আমি নিয়মিত চাঁদাবাজির সাথে জরিত। যা প্রকৃতপক্ষে আমার কোন মামা ও আমি এসব কোন কাজেই জরিত নাই। এমন ভিত্তিহীন মিথ্যা,বানোয়াট, মানহানিকর ও মনগড়া সংবাদটি প্রকাশিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ তিতাস উপজেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানাচ্ছি।

এসম মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি, আরিফুল ইসলাম মুন্সি, রফিকুল ইসলাম, পাভেল মাহমুদ, মোহাম্মদ সজিব সরকার,
যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব আলম সাইমন, এমরান হোসাইন, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক -আলাউদ্দিন আহমেদ, ফয়সাল আহমেদ ফকিরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net