1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁ-৬ আসনে নৌকা পেলেন হেলাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

নওগাঁ-৬ আসনে নৌকা পেলেন হেলাল

নওগাঁ প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১১১৫ বার

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আ’লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছেন রাণীনগর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার নিজ বাসায় সংবাদ সম্মেলনে দলীয় প্রর্থীদের নাম ঘোষণা করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আনোয়ার হোসেন হেলাল সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আজিম উদ্দিন সরদারের ছেলে। রাণীনগর উপজেলা পরিষদের তিনি দুই বার নির্বাচিত চেয়ারম্যান। তিনি ২ ছেলে ১ মেয়ে সন্তানের জনক।

আনোয়ার হোসেন হেলাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আমি এবং আমার পরিবার সবসময় ধারণ ও লালন করে আসছি। আমার পরিবার জাতির জনক বঙ্গবন্ধু ও আ’লীগের আদর্শে বিশ্বাসী। যতদিন বেঁচে থাকবো তত দিন আ’লীগের আদর্শে চলবো। বিজয়ী হয়ে এলাকায় সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আ’লীগের সাথে আমার ও আমাদের পরিবারের সম্পর্ক রক্তে মিশে আছে। সংসদীয় আসনটি উপ-নিবার্চনে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মৃত্যুবরণ করার পর আসনটি শুন্য হয়। গত ১৬ আগস্ট আ’লীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহব্বান জানানো হয়। এরই ধারাবাহিকতাই আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে এমপি পদে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৩৪ জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। অবশেষে আনোয়ার হোসেন হেলালের হাতেই নৌকা প্রতীক তুলে দিলেন বাংলাদেশ আ’লীগ। আগামী ১৭ অক্টোবর এই আসনে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net