1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মসজিদে গ্যাস ও বিদ্যুৎ বিস্ফোরণে নিহত ও আহত পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া

মসজিদে গ্যাস ও বিদ্যুৎ বিস্ফোরণে নিহত ও আহত পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৫ বার

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাম জামে মসজিদে ভয়াবহ গ্যাস ও বিদ্যুৎ বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বাসায় বাসায় ছুটে যান।

তিনি নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহানুভুতি জ্ঞাপন এবং সান্তনা প্রদান করেন। আহত লোকদের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন । এসময় তিনি নিহত এবং আহত ব্যক্তিবর্গের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন। আমীরে জামায়াত নিহতদের শাহাদাত, আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবার পরিজনদের ধৈর্য্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং স্থানীয় বিপুল পরিমাণ লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করেন।

এসময় আমীরে জামায়াতের সাথে কেন্দ্রীয় দায়িত্বশীল ছাড়াও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমদ, সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম, মহানগরী কর্মপরিষদ সদস্য জনাব জাকির হোসাইন, হাফেজ নাসির উদ্দিন ও ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি হাফেজ কাউসার হোসেন সহ স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আমীরে জামায়াত ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন করেন এবং যথাযথ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারবর্গকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net