1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মোঃপুরে শ্যালিকার কন্যার অপহরণ ও ধর্ষনের অভিযোগে খালু গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মাগুরার মোঃপুরে শ্যালিকার কন্যার অপহরণ ও ধর্ষনের অভিযোগে খালু গ্রেপ্তার

মোঃসাইফুল্লাহঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৩ বার

মাগুরার মহম্মদপুরে নিজের শ্যালিকার এক নাবালিকা কন্যার অপহরণ ও ধর্ষনের অভিযোগে মারুফ বিল্লাহ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ। উপজেলা সদরের শেখ হাসিনা ব্রিজ এলাকা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকার সময় তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে।
মারুফের বিরুদ্ধে তার ভাইরার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গত আগষ্ট মাসের ২৩ তারিখে একটি মামলা হয়। এরপর থেকে সে পলাতক ছিল বলে জানা গেছে।

১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে গত আগষ্ট মাসের ২৩ তারিখে মহম্মদপুর থানায় একটি মামলা হয়েছিলো, যার মামলা নং ২৪ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net