1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজন জাতীয় কন্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

মাগুরায় নানা আয়োজন জাতীয় কন্যা দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৮ বার

শেখ হাসিনার বারতা- নারী-পুরুষ সমতা আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার–এই প্রতিপাদ্য নিয়ে ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পালিত হয়েছে জাতীয় কন্যা দিবস -২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা।

শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃঃ তাহমিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্লা নবুয়ত আলী , শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, মুসাফির নজরুল, উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা মোছাঃ রুপালী খাতুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী , সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,লেলিন জাফর, বিকাশ বাছাড়, মোঃ মুজাহিদ শেখ,জিল্লুর রহমান সহ আরো অনেকে।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ ছাত্রী অংশ গ্রহন করে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net