1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ি খাল থেকে মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

মানিকছড়ি খাল থেকে মরদেহ উদ্ধার

মানিকছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৯ বার

মানিকছড়ি উপজেলার রাজপাড়াস্থ্য মুহামনি-মানিকছড়ি বাজার সংযোগ সেতুর নিচ থেকে উজাই মারমা (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত উজাই মারমা উপজেলার রাজপাড়ার মৃত মংথুই মারমার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৭সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে রাজপাড়াস্থ মানিকছড়ি খালে মরদেহ ভাসতে দেখে মানিকছড়ি থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের মেয়ে উক্রাচিং মারমা জানান, সকালে বাসা থেকে ভাত খেয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হন তার পিতা। পরে দুপুর ১২ টার দিকে রাজপাড়াস্থ মানিকছড়ি খালে মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে সেখানে আসলে তার পিতার মরদেহ দেখতে পান। মৃত উজাই মারমা মৃগী বা নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রুগী ছিলেন বলে তার মেয়ে ও স্থানীয়রা জানিয়েছেন।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজপাড়াস্থ মানিকছড়ি খালের সেতুর নিচে পিলারের সাথে মরদেহ আটকে আছে মর্মে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net