1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

মান্দায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, আটক ২

নওগাঁ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৮ বার

নওগাঁর মান্দায় ছোট ভাই এবং ভাতিজার লাঠির আঘাতে বয়েজ উদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় ছোট ভাই এবং ভাতিজাকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে চকগৌড়ী সোনার পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে

স্থানীয় এবং মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে মাছ ধরাকে কেন্দ্র করে নিহতের ছোট দুই ভাই হাকিম, হাবিবর এবং হাকিমের ছেলে সুলতান তাকে তার বাড়িতে এসে লাঠি দিয়ে বেদম মারপিট করলে জেহের আলী মাটিতে লুটিয়ে পড়ে।

এরপর স্থানীয়দের সহায়তায় জেহের আলীকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের ছোট ভাই হবিবর রহমান এবং ভাতিজা সুলতানকে আটক করা হয়েছে।

তিনি বলেন থানায় এবিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net