1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে প্রাণ কোম্পানীর এসআরদের ৯দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

রামগড়ে প্রাণ কোম্পানীর এসআরদের ৯দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

মো:নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১০ বার

দেশব্যাপী আন্দোলন ও মানববন্ধনের অংশ হিসেবে রামগড়েও পালিত হয়েছে প্রাণ কোম্পানীর এসআরদের সুনিদিষ্ট বেতনের নীতিমালাসহ ৯ দফা দাবীতে মানববন্ধন।

বৃহস্পতিবার বিকেলে রামগড় উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে রামগড় উপজেলায় প্রাণ গ্রুপে কর্মরত এসআরদের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এসআরদের সংগঠন সেলস অফিসার এসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সভাপতি মো: জহির, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাধব মজুমদার। বক্তরা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যেখানে ব্যবসায় মন্দাভাব চলছে সেখানে কোম্পানী অতিরিক্ত টার্গেট দিয়ে পণ্য বিক্রিতে এসআরদেরকে বাধ্য করছে, টার্গেট পূরণ না হলে বেতন দেয়া হয়না। যে টার্গেট দেয়া হয়েছে সেটি দেশের বেশিরভাগ জায়গায় পূরণ করা সম্ভব হচ্ছেনা। বক্তারা বর্তমান বেতন পলিসি বাতিল করে সুনিদিষ্ট নীতিমালা প্রণয়ন করে বেতনের দাবী জানান। এছাড়া বকেয়া বেতন পরিশোধ, বেতনবৃদ্ধি চালু রাখা, চাকরী স্থায়ীকরন করা, বেতনের সমপরিমান ঈদ বোনাস চালু করা, স্বেচ্ছায় চাকরী ছেড়ে দিলে প্রভিডেন্ট ফান্ডের ১শত পারসেন টাকা পরিশোধ করাসহ সকল প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করা, কর্মরত অবস্থায় মৃত্যবরন করলে পরিবারকে এককালীন ৫লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এবং অর্ডারকৃত পণ্য দ্রুততম সময়ে পরিবেশক পয়েন্টে পৌঁছানোর ব্যবস্থা করার দাবী জানান। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামী তিনদিনের মধ্যে দাবী পূরণ করা না হলে লেবার কোর্টে মামলা করার কথাও জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net