1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে সাংস্কৃতিক অঙ্গণকে এগিয়ে নিতে ও কালচারাল অফিসারের অপসারণ দাবিতে স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত

শেরপুরে সাংস্কৃতিক অঙ্গণকে এগিয়ে নিতে ও কালচারাল অফিসারের অপসারণ দাবিতে স্মারকলিপি প্রদান

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৩ বার

শেরপুরের পিছিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গণকে এগিয়ে নিতে ও জেলা কালচারাল অফিসারের অপসারণ দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শেরপুর সাংস্কৃতিক পরিবার। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাতে শেরপুর সাংস্কৃতিক পরিবারের তরফ থেকে ওই স্মারকলিপি তুলে দেওয়া হয়। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও সংস্কৃতিকর্মী সাবিহা জামান শাপলা, এনডিসি মিজানুর রহমান, সংস্কৃতিকর্মী সাইফুল ইসলাম শাহীন, শেরপুর সাংস্কৃতিক পরিবারের আহবায়ক ইউসুফ আলী রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এসময় সাংস্কৃতিক পরিবারের সদস্যরা জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সাথে শেরপুরের সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেইসাথে করোনাকালীন সময়ে দুঃস্থ সংস্কৃতি কর্মীদের ভাতা বিতরণের তালিকা প্রণয়নে অনিয়মসহ জেলা শিল্পকলা একাডেমিতে নানা অনিয়ম-দুর্নীতিতে জেলা কালচারাল অফিসারের সম্পৃক্ততা তুলে ধরে তার অপসারণ দাবি করেন তারা। এছাড়া সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে একটি মুক্তমঞ্চের ব্যবস্থা গ্রহণ, জেলা শিল্পকলা একাডেমীতে শিল্পচর্চা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা, সংস্কৃতিচর্চা বৃদ্ধি, গুণী শিল্পী সংবর্ধনা-সম্মাননা প্রদানসহ বেশ কিছু দাবি পেশ করা হয়। ওইসময় জেলা প্রশাসক শেরপুরের সকল সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি জুম মিটিং এর আয়োাজন করার আশ্বাস দেন এবং জেলা শিল্পকলা একাডেমির সকল প্রকার অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, সম্প্রতি পৌর অডিটোরিয়ামে জেলার সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক বেশ কিছু প্রস্তাবনা জেলা প্রশাসক বরাবর প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net