1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডে জাতীয় মহিলা পার্টির আহবায়ক কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডে জাতীয় মহিলা পার্টির আহবায়ক কমিটি গঠন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডে মহামারী করোনা ভাইরাস রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কর্মীসভা ও জাতীয় মহিলা পার্টির ৩১ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য (৭,৮,৯)নং ওয়ার্ড কাউন্সিলর পারভীন আক্তারকে আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক রেহেনা বেগমকে যুগ্ম আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়।

২৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় সাহাপুর গ্রামের বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌরসভার(৭,৮,৯) এর মহিলা কাউন্সিলর পারভীন আক্তারের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকা এমপির সহধর্মিনী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডালিয়া লিয়াকত বলেন, আপনাদের এমপি এই করোনা মাহামারীতে আপনাদের পাশে থেকে সেবা করে যাচ্ছে , অনেকে তাকে বারণ করেছে কিন্তু তিনি তা শুনেনি। তিনি বলেছেন, আমার সোনারগাঁয়ের মা- বোনদের দোয়া আছে আল্লাহর রহমতে আমার কিছু হবে না। তিনি আরও বলেন, আমি একজন এমপির সহধর্মিনী হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, তিনি খুবই সাধারণ মানুষ , ভবিষ্যতে আপনাদের খোকা যেন মন্ত্রী হতে পারে সেই দোয়া করবেন। ৯নং ওয়ার্ডে আজ যে কমিটি গঠন করা হলো, তা আপনাদের সেবায় নিয়েজিত থাকবে। আপনাদের কোন সমস্যা হলে আপনারা এই কমিটির মাধ্যমে আমাকে সমস্যাগুলো জানাবেন। বয়ষ্কভাতা, বিধবা ভাতা ,মাতৃকালীনভাতাসহ অন্যান্য সব বিষয়ে আপনারা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করবো। ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবধিকার কমিশনের সোনারগাঁ শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, সোনারগাঁও পৌরসভার প্যানেল মেয়র জায়েদা আক্তার মনি । সোনারগাঁও পৌরসভার ৭,৮,৯ এর সাবেক মহিলা কাউন্সিলর রেহেনা আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিশিষ্ট সমাজ সেবক ও সোনারগাঁও সংরক্ষিত ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসাঃ রেহেনা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net