1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

কক্সবাজারে পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৮০ বার

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ থেকে পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

ময়না তদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী তরুণীর নাম সাথী আক্তার (১৯)। পিতা- খাইরুল ইসলাম পলাশ। জেলা- বরগুনা।

হোটেলে দেয়া তথ্য অনুযায়ী, মেয়েটির সাথে তার স্বামী অর্ণব শেখসহ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে উঠেন।

তার স্বামী এখন পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে এফিডেভিট সূত্রে বিগত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়।

স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সাথে ওড়না প্যাচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায় নি।

ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান থানার ওসি তদন্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net