1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বার

কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
জানা গেছে, তিনি দীর্ঘদিন কিডনিরোগে ভুগছিলেন। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালে আইসিউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ছিলেন তিনি। পরবর্তীতে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

তিনি এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি রেখে গেছেন। তার বড় ভাই কমিউনিস্ট নেতা সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। তার বাবা পিডব্লিউডির সাবেক প্রধান প্রকৌশলী মরহুম হাতেম আলী খান।

১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।
হায়দার আনোয়ার খান জুনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net