1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ধর্ষণে প্রবাসীর স্ত্রী অন্ত:সত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ধর্ষণে প্রবাসীর স্ত্রী অন্ত:সত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩২৫ বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৫ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগে আরিফ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আরিফ উপজেলার ছোটআজলদী গ্রামের আবদুল মান্নানের ছেলে।

সোমবার (১২ অক্টোবর) রাতে একই গ্রামের এক নারী ধর্ষণের অভিযোগ এনে আরিফকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। ওই নারীর স্বামী বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন।

মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

তবে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেই ওই নারী মিথ্যা মামলা দিয়ে আরিফকে হয়রানি করছেন বলে দাবি তার পরিবারের।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটআজলদী গ্রামের ওই নারীর প্রায় ১০ বছর আগে একই উপজেলার ষাইটকাহন গ্রামের জনৈক এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ ও দেড় বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

স্বামী মালয়েশিয়ায় চাকরি করেন। এজন্য ওই নারী তার দুই ছেলে নিয়ে পিত্রালয়ে থাকেন। একই গ্রামের আরিফ তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতো।

এতে সে রাজি না হলে গত ৭ জুন রাত ১০টার দিকে পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে কৌশলে আরিফ ওই নারীর ঘরে ঢুকে কিরিচ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে গত ২৮ জুলাই একইভাবে ঘরে ঢুকে সন্তানদের হত্যার হুমকি দিয়ে আবারও ওই নারীকে ধর্ষণ করে আরিফ। এতে ওই নারী অন্ত:সত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে কোন বিচার না পেয়ে গত সোমবার (১২ অক্টোবর) রাতে পাকুন্দিয়া থানায় তিনি একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, ধর্ষণের অভিযোগে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে পুলিশ হেফাজতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net