1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চসিককে হকারস নেতার বৃদ্ধাঙ্গুলী, উচ্ছেদের পরই ফের দখল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

চসিককে হকারস নেতার বৃদ্ধাঙ্গুলী, উচ্ছেদের পরই ফের দখল

জাহাঙ্গীর আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৭৪ বার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চলমান অভিযানের মধ্যে ৩০ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী মেইন সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরপরই আবার হকাররা নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে। স্থানীয় সুত্র জানায়, বায়েজিদ এলাকায় হকারদের ফুটপাত দখলের নেপথ্যে রয়েছেন,হকার বাবুল, জাহাঙ্গীর, সিরাজ নামের তিন ব্যক্তি।
তারমধ্যে বাবুল নিজেকে বায়েজিদ উইনিট হকার সমিতির সভাপতি এবং জাহাঙ্গীর ও সিরাজ নিজেদেরকে হকার নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক নগরির ২নং গেইট থেকে বায়েজিদ অক্সিজেন মোড় পর্যন্ত এ অভিযান চালায়।

অভিযোগ আছে,বায়েজিদ বোস্তামী মাজার পুকুর পূর্ব পাড়ে গণপূর্তের জায়গার উপর ও চা বোর্ড পর্যন্ত ফুটপাত নিয়ন্ত্রণ করে বাবুল, বায়েজিদ হোটেলের উত্তর পাশ থেকে ক্যান্র্টমেন্ট সুপার মার্কেট পর্যন্ত জাহাঙ্গীর, বিআরটিসি রোডের উভয় পাশে সিরাজের নিয়ন্ত্রণে রয়েছে। তিন সিন্ডিকেট মিলে বায়েজিদে ফুটপাত দখলে সক্রিয়।

এ বিষয়ে বৃহত্তর বায়েজিদ বোস্তামী ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সাথে আমাদের কোনো সংপৃক্ত নেই। আমাদের সমিতির অধিনে ৩০টি মার্কেট আছে। পূণরায় ফুটপাত দখলে চলে গেলে পথচারীদের চলাচলে সেই ভোগান্তি রয়েই যাবে।

পথচারী আক্কাস বলেন, চলাচলের রাস্তাও দখল করে হকারস লীগের পরিচয়ধারী বাবুল ফুটপাত দখল করে নেওয়ায় সাধারণের চলাচলের অসুবিধা হত। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন নিজেই দাঁড়িয়ে থেকে অভিযান পরিচালনার সমং কথিত হকারলীগ নেতা বাবুল চুপসে যায়। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার ঘন্টা ক্ষানিকের মধ্যে বাবুল ও তার ভগ্নিপতি রাজ্জাককে সাথে নিয়ে পূণরায় অবৈধ দোকান গড়ে তুলতে কাজ শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net