1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড্রাইভারকে মারধরের বিচার ও মাহেন্দ্র বন্ধের দাবিতে মোংলা বন্দর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

ড্রাইভারকে মারধরের বিচার ও মাহেন্দ্র বন্ধের দাবিতে মোংলা বন্দর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২২৭ বার

বাগেরহাট জেলার, মোংলা-খুলনা মহাসড়কে বাস পরিবহন ড্রাইভার ও হেলপারকে মারধর করেছে মাহেন্দ্র ও নসিম-করিমন চালকরা। মঙ্গলবার দুপুরে মোংলা বাসষ্টান্ডে খুলনাগামী একটি বাস থেকে যাত্রী নামানোর সময় মাহেন্দ্র চালকদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর পরই বাস ড্রাইভারকে মারধর ও মাহেন্দ্র বন্ধের দাবি তুলে মোংলা-খুলনা-বাগেরহাট রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

বাস পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ষ্টাটার মোঃ আব্দুল জলিল জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও বরিশাল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্ট্র-ব-১৪-২২০১ নম্বারের একটি বাস মোংলা বাস ষ্টান্ডে মাহেন্দ্রের কাছে যাত্রী নামাচ্ছিল। এসময় মাহেন্দ্র, নসিমন-করিমনে থাকা চালকরা মিলে ড্রাইভার মনিরুজ্জামান ও হেলপার বুলবুল আকন্দকে বেধরক মারধর করে। এছাড়াও বাস ষ্টান্ডে ষ্টাটারের সামনে থাকা বাসের যাত্রীদের টেনে মাহেন্দ্রে উঠিয়ে নিয়ে যায় তারা। এ খবর সকল বাস ড্রাইবার ও মালিক পক্ষের কাছে পৌছে গেলে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ। আর দুপুর থেকে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারনে চরম ভোগান্তীতে পড়েছে বিভিন্ন জেলায় আসা-যাওয়া যাত্রীরা।

আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মালিক সমিতির প্রতিনিধি আল-আমিন আরো জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে বাক-বিতান্ডা হয় মাহেন্দ্র চালকদের সাথে। এক পর্যায় বাসের ড্রাইভার মনিরুজ্জামান ও হেলপার বুলবুল আকন্দকে মেরে আহত করে মোংলার মাহেন্দ্র চালকরা। এর আগেও বেশ কয়েকবার বাস ড্রাইভারদের মারধর করেছে, কিন্ত উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের আশ্বাসে আমরা পরিবহন চালু রেখেছি। সরকারের ৫ ধরনের লাইসেন্সের মাধ্যমে সড়কে বাস পরিবহন চলে কিন্ত সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ নাসিমন-কমিন ও মাহেন্দ্র চলাচল করায় বাস মালিক সমিতি অনেক ক্ষতির সম্মুখিন হচ্ছে। বাস চালকদের মারধর করার কারনে মঙ্গলবার দুপুর থেকে অনিদিষ্ট কালের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। আর এ ঘটনাকে কেন্দ্র করে সড়কে চলাচল করা অবৈধ ওই গাড়ী বন্ধের দাবিকে পরিবহন শ্রমিকরা বাসষ্টান্ডে বিক্ষোভ করেছে। বাস ড্রাইভারকে মারধর সুষ্ঠ বিচার ও মাহেন্দ্র, নসিমন-করিমন বন্ধ না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানায় পরিবহন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net