1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাইক্ষ্যংছড়িতে আবারও ১০ হাজার ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

নাইক্ষ্যংছড়িতে আবারও ১০ হাজার ইয়াবা উদ্ধার

রামু প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪৯০ বার

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন, ১১ বিজিবি (নাইক্ষ্যংছড়ি জোন) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বার বার ইয়াবা উদ্ধারে গুরুত্ব পূর্ন ভূমিকা রাখছে। এরই ধারাবাহিতকতায় ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায়, ১১ বিজিবির অধিনায়কের নির্দেশে, ফুলতলী বিওপির নায়েব সুবেদার মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে, সিমান্তের ফুলতলী বিওপি ৪৭ নং পিলার এলাকার লম্বাশিয়া নামক স্থান থেকে ১০,০০০ (দশ হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ টাকা) বলে দাবী করেন ১১ বিজিবির অধিনায়ক। বিজিবি সুত্র বলছে, ওইসব ইয়াবা বহনকারী ৩ জন বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণের মাধ্যমে তাদের পরিচয় জানা যায়। তারা হলো (১) মোঃ বেদার মিয়া (৩২), পিতা-মৃত মাহমুদ ছবি (২) মোহাম্মদ আলী (২৬), পিতা-মোঃ লাল মিয়া উভয়ের ঠিকানা গ্রাম-ডাক্তারকাটা, পোষ্ট-গর্জনিয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার (৩) মোঃ আব্দুর রহিম (২৫), পিতা-মোঃ হাসেম, গ্রাম-ফুলতলী, পোষ্ট+থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান। উল্লেখিত চোরাকারবারীদের পলাতক আসামী দেখিয়ে, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি। অধিনায়ক জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net