1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরার শ্রীপুরে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৯০ বার

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’-এই শ্লোগানে উদ্দীপ্ত হয়ে ১অক্টোবর বৃৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরে সারাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে উপজেলার খামারপাড়া-আবাইপুর সড়কের বারইপাড়া গ্রামের পাকা রাস্তায় শুরু হওয়া এ সংস্কার কাজ অক্টোবর মাসব্যাপী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, শ্রীপুর উপজেলা প্রকৌশলী মোঃ রাশিদুল হাসান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সহকারী প্রকৌশলী আবুল ফজল, কমিউনিটি অর্গানাইজার মোঃ আমিরুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান মুকুলসহ আরো অনেকে।

উপজেলা প্রকৌশলী মোঃ রাশিদুল হাসান জানান, এলজিইডির গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে সড়কের অফ পেভমেন্ট কার্যক্রম শুরু হলো। অফ পেভমেন্ট বাস্তবায়নের জন্য উপজেলার ৮টি ইউনিয়নে ১০৮ জন (আরইআরএপিও এলসিএস) মহিলা কর্মী ও একজন সুপারভাইজার সারাবছর উপজেলার ১৯০ কিঃমিঃ রাস্তা সংস্কারের কাজ করবেন।এছাড়াও অন্যান্য সড়কে সমস্যা দেখা দিলে সেখানেও সংস্কার কাজ করা হবে। সড়কে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি যানবাহণ চলাচল স্বাভাবিক রাখার জন্য সারাবছর এলজিএডি অফ পেভমেসন্ট ও অনপেভমেন্ট রাস্তা সংস্কার করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net