1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মায়ের বকাঝকায় রামপালে যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

মায়ের বকাঝকায় রামপালে যুবকের আত্মহত্যা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৪১ বার

বাগেরহাট জেলার, রামপালে মায়ের বকাঝকায় অভিমান করে জয়নূর শেখ (২২) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের মামা লোকমান মোড়ল জানান, জয়নুর এর পিতা মারা যাওয়ার পর তার মা ও ছোট্ট দুই ভাইবোনকে নিয়ে এসে তিনি লালনপালন করেন। ছোটবেলা থেকে জয়নুর শান্ত স্বভাবের ছিল। শুক্রবার রাতে তার মা তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ ও বকাঝকা করে এতে রাগ করে সে বাড়ির একশত গজ দূরে আবুল হোসেনের বাগানে উচু গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কেন বা কি কারনে ওই যুবক মারা গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক ভারতীয় নাগরিকের আত্মহত্যার অভিযোগ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net